ভোলার নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়তে শুরু করেছে। দীর্ঘ সময় মাছের আকাল চলায় যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জেলেরা, নতুন করে ইলিশ পাওয়ায় তারা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন। জেলেদের ভাষ্যমতে, এই মাছ বিক্রির মাধ্যমে তারা তাদের জমে থাকা ঋণ পরিশোধ করতে পারবেন বলে আশা করছেন।
ভোলার নদীতে ইলিশের দেখা, আশার আলো দেখছেন জেলেরা
দীর্ঘদিন মাছের আকাল কাটিয়ে ভোলার নদীতে ইলিশ ধরা পড়ায় স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে।
উৎস: TBS Bangladesh