ভিয়েতনামে বাসে অগ্নিকাণ্ড, নিহত ৭

ভিয়েতনামে লাম ডং প্রদেশ থেকে হো চি মিন সিটিতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

ভিয়েতনামে বাসে অগ্নিকাণ্ড, নিহত ৭

ভিয়েতনামের লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ আসনের বাসটিতে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। এই দুর্ঘটনায় সাতজন যাত্রী নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

#ভিয়েতনাম#বাস দুর্ঘটনা#অগ্নিকাণ্ড#আন্তর্জাতিক সংবাদ