ভিসা প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের অবশ্যই তাদের ভ্রমণের ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ সঙ্গে রাখতে হবে।
টিবিএস বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে এই আর্থিক স্বচ্ছতার প্রমাণ উপস্থাপন করা জরুরি বলে মনে করছে দূতাবাস কর্তৃপক্ষ।