ভেনিজুয়েলায় ভূমিকম্পে উদ্ধারকাজে বিলম্ব ও সমন্বয়হীনতার অভিযোগ

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর সামরিক বাহিনীর উদ্ধার তৎপরতা ধীরগতির ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ভেনিজুয়েলায় ভূমিকম্পে উদ্ধারকাজে বিলম্ব ও সমন্বয়হীনতার অভিযোগ

ভেনিজুয়েলায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাসহ বিভিন্ন বিশেষজ্ঞের মতে, এই মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, সরকারি আদেশে বিলম্ব এবং সমন্বয়হীনতার কারণে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সামরিক বাহিনীর সাড়া দিতে দেরি হয়েছে।

#ভেনিজুয়েলা#ভূমিকম্প#উদ্ধারকাজ#আন্তর্জাতিক সংবাদ