ভবিষ্যতে ২০-২৫টি ব্যাংক বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে: সৈয়দ মাহবুবুর রহমান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান জানিয়েছেন, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং পেশাদার বোর্ড গঠন জরুরি।

ভবিষ্যতে ২০-২৫টি ব্যাংক বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে: সৈয়দ মাহবুবুর রহমান

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে ২০ থেকে ২৫টি ব্যাংক আধিপত্য বিস্তার করতে পারে। তিনি ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংকের পরিচালনা পর্ষদে পেশাদারিত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া, কৌশলগত বিনিয়োগকারীর মাধ্যমে ৩৪২ কোটি টাকা মূলধন সংগ্রহের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

#ব্যাংকিং খাত#সৈয়দ মাহবুবুর রহমান#অর্থনীতি#মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক#বাংলাদেশ