ভারতের প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবারও বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার সকাল থেকে দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। তবে শনিবারের মতো রবিবারও পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। সিজেপি এবং বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকে শনিবারের পর রবিবারও এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

#ভারত#নির্বাচন কমিশন#দিল্লি#বিক্ষোভ#রাজনীতি