ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০-এর বেশি

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শনকারী বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর ৭০০ জনেরও বেশি কর্মীকে আটক করেছে পুলিশ।

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০-এর বেশি

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন বিরোধী দল ও ছাত্র সংগঠনের কর্মীরা। এই বিক্ষোভের সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, এই বিক্ষোভ কর্মসূচি থেকে ৭০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এই প্রতিবাদ জানানো হয়।

#ভারত#নির্বাচন কমিশন#বিক্ষোভ#জ্ঞানেশ কুমার#রাজনীতি