ভারতে নেসলের লো-ফ্যাট ডেইরি হোয়াইটনারের নমুনা 'অনিরাপদ' ঘোষণা

ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নেসলের একটি ডেইরি হোয়াইটনারের নমুনা পরীক্ষা করে সেটিকে মানহীন বা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছে।

ভারতে নেসলের লো-ফ্যাট ডেইরি হোয়াইটনারের নমুনা 'অনিরাপদ' ঘোষণা

ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) জানিয়েছে, ল্যাবরেটরিতে পরীক্ষার পর নেসলের লো-ফ্যাট ডেইরি হোয়াইটনারের নমুনাটি মানদণ্ড অনুযায়ী অসামঞ্জস্যপূর্ণ বা অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

এই ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই পণ্যটির বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিয়ন্ত্রক সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।

#নেসল#খাদ্য নিরাপত্তা#ভারত#ডেইরি পণ্য#এফএসএসএআই