রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেবল কার প্রকল্পটি দীর্ঘ দুই বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। ৫ আগস্টের ঘটনার পর থেকে প্রকল্পটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রকল্পটির দুটি স্টেশন ও কন্ট্রোল রুমের অধিকাংশ যন্ত্রপাতি লুট হয়ে গেছে। এছাড়া কেবল কারের কেবিনের গ্লাস, টিকিট কাউন্টার, কন্ট্রোল রুম এবং জেনারেটর রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।