সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক করার পরিকল্পনা করছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক করার পরিকল্পনা সরকারের
সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উৎস: TBS Bangladesh