উৎপাদন খরচ কমে আসায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সাইহাম টেক্সটাইলের নিট মুনাফা ২৩ শতাংশ বেড়ে ১ কোটি ৯২ লাখ টাকায় উন্নীত হয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ টাকায়।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ইতিবাচক ধারায় ফিরেছে। এক বছর আগের নেতিবাচক ২ দশমিক ৫৪ টাকা থেকে বেড়ে এটি ১ দশমিক ৮৬ টাকায় দাঁড়িয়েছে।