জাতীয় সংসদে আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলো ২.৮ বিলিয়ন ডলারের তহবিল চেয়েছিল। তবে এর বিপরীতে মাত্র ৮২২ মিলিয়ন ডলারের তহবিল পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হওয়া সত্ত্বেও, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ বিশ্বে ১৩তম অবস্থানে রয়েছে।