বাংলাদেশের পর্যটন খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন মিল্লাত। তিনি জানান, বাংলাদেশকে একটি আঞ্চলিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আতিথেয়তা নিশ্চিত করা, দক্ষ জনশক্তি তৈরি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।