ভারতের উজানে অব্যাহত ভারী বৃষ্টিপাত এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের আরও নতুন নতুন নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উজানের ঢল ও বৃষ্টিপাতে নতুন করে বন্যার আশঙ্কা
ভারতের উজানে ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
উৎস: TBS Bangladesh