যুক্তরাষ্ট্রে ট্যালকম পাউডার ব্যবহারজনিত ক্যানসারের অভিযোগের প্রেক্ষিতে বড় ধরনের সমঝোতার পথে হাঁটছে জনসন অ্যান্ড জনসন। কোম্পানিটি তাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৬৯ হাজার মামলা নিষ্পত্তির জন্য ৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি গৃহীত হলে কোম্পানিটির বিরুদ্ধে থাকা ট্যালক-সম্পর্কিত অধিকাংশ আইনি দাবির সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।
ট্যালকম পাউডারজনিত ক্যানসার মামলা নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব জনসন অ্যান্ড জনসনের
যুক্তরাষ্ট্রে ট্যালকম পাউডার ব্যবহারজনিত ক্যানসারের প্রায় ৬৯ হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যে ৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যসেবা কোম্পানি জনসন অ্যান্ড জনসন।