টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিবেশবাদী সংস্থা এসডোর (Esdo) কাছে তাদের গবেষণার বিস্তারিত তথ্য চেয়েছে।
বিএসটিআই জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই প্রতিবেদন নিয়ে ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে মান নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি।