তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন। তিনি জানিয়েছেন, এই ব্যবস্থাটি এমনভাবে ফিরিয়ে আনা হবে যাতে ভবিষ্যতে তা আর বিলোপ করা না যায়।
এ বিষয়ে তিনি সাংবিধানিক প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, 'আমার অবস্থান হলো, এখানে একটি সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। ডকট্রিন অফ ইক্লিপস বা গ্রহণের একটি মতবাদ আছে। যখন গ্রহণ সরে যায়, তখন চাঁদ পুনরায় দৃশ্যমান হয়।'