হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে জাপানি কনসোর্টিয়াম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদনের জন্য এই তালিকা পাঠানো হয়েছে।
সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো তুরস্কের চেলেবি এভিয়েশন (Çelebi Aviation), যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন (Menzies Aviation), সুইজারল্যান্ডের সুইসপোর্ট (Swissport) এবং সংযুক্ত আরব আমিরাতের ডানাটা (dnata)।