তৃতীয় দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর অনুমতি পেল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অভিবাসীদের নিজ দেশের পরিবর্তে তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর সরকারি নীতি বহাল রাখার অনুমতি দিয়েছে।

তৃতীয় দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর অনুমতি পেল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটির বিচার বিভাগের একটি জরুরি আবেদনের প্রেক্ষিতে অভিবাসীদের নিজ দেশের পরিবর্তে তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর সরকারি নীতি বহাল রাখার অনুমতি দিয়েছে। এর আগে বোস্টনের ডিস্ট্রিক্ট জজ ব্রায়ান মারফি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই নীতিকে বেআইনি বলে রায় দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে অভিবাসীদের তৃতীয় দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি পুনরায় চালু করতে পারবে ট্রাম্প প্রশাসন।

#যুক্তরাষ্ট্র#অভিবাসন#সুপ্রিম কোর্ট#ট্রাম্প প্রশাসন#আন্তর্জাতিক সংবাদ