ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে অস্ত্রসহ সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসের গলফ কোর্সের কাছে এক ব্যক্তিকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে অস্ত্রসহ সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন লস অ্যাঞ্জেলেসের একটি গলফ কোর্সের কাছাকাছি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ব্যক্তির কাছে একটি পিস্তল পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওই গলফ কোর্সে একটি তহবিল সংগ্রহকারী নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল। সেই সফরের আগেই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।

#ডোনাল্ড ট্রাম্প#যুক্তরাষ্ট্র#ক্যালিফোর্নিয়া#নিরাপত্তা#গলফ কোর্স