প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল-সায়েদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। তিনি এই পরিকল্পনার নাম দিয়েছেন 'ট্রাম্পকেয়ার'।
নিজের নির্বাচনী প্রচারণায় 'মেডিকেয়ার ফর অল' বা সবার জন্য স্বাস্থ্যসেবাকে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরা এল-সায়েদ তার এই প্রস্তাবের সাথে সোনালি রঙের স্বাস্থ্যসেবা কার্ডের কিছু কাল্পনিক ছবিও যুক্ত করেছেন।