যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের ইকুয়েটোরিয়াল গিনির সাবেক রাজধানী মালাবোর একটি হোটেলে আটকে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেখানে দায়িত্বরত পুলিশ তাদের ওপর অস্ত্র তাক করেছে।
আটককৃতরা অভিযোগ করেছেন যে, তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না এবং আইনি সহায়তা থেকেও বঞ্চিত করা হচ্ছে। এছাড়া বন্দিদশায় তারা তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন।