ট্রাম্পের ২০২৪ সালের গ্রোসারি ফটো সেশন এখন রিপাবলিকানদের জন্য মাথাব্যথার কারণ

২০২৪ সালের আগস্টে বেডমিনস্টার গলফ ক্লাবে নিত্যপণ্যের দাম নিয়ে ট্রাম্পের করা প্রচারণা এখন রিপাবলিকানদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্পের ২০২৪ সালের গ্রোসারি ফটো সেশন এখন রিপাবলিকানদের জন্য মাথাব্যথার কারণ

২০২৪ সালের ১৫ আগস্ট বেডমিনস্টার গলফ ক্লাবে ফলমূল, মাংস, দুধ ও অন্যান্য নিত্যপণ্যের স্তূপের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেছিলেন। সে সময় তিনি চার্ট প্রদর্শন করে দাবি করেছিলেন যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার ব্যয় কমানোর সক্ষমতা কেবল তার একারই আছে। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের অবস্থান দুর্বল করার লক্ষ্যে আয়োজিত সেই প্রচারণা এখন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে রিপাবলিকানদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

#ডোনাল্ড ট্রাম্প#যুক্তরাষ্ট্র রাজনীতি#মুদ্রাস্ফীতি#রিপাবলিকান পার্টি#কমলা হ্যারিস