ট্রাম্প রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নিজের সম্পদ বাড়াচ্ছেন: ৬৬ শতাংশ মার্কিনি

ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করছেন।

ট্রাম্প রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নিজের সম্পদ বাড়াচ্ছেন: ৬৬ শতাংশ মার্কিনি

ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের যৌথ জরিপে উঠে এসেছে যে, ৬৬ শতাংশ মার্কিন নাগরিকের ধারণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রপতির পদকে ব্যক্তিগত সম্পদ অর্জনের কাজে ব্যবহার করছেন। জরিপটিতে প্রেসিডেন্টের অনুমোদনের হার (অ্যাপ্রুভাল রেটিং) ৩৩ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, অধিকাংশ উত্তরদাতা দেশটির অর্থনীতি এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

#ডোনাল্ড ট্রাম্প#যুক্তরাষ্ট্র#জরিপ#রাজনীতি#ওয়াশিংটন পোস্ট