ট্রাম্প পরিবারের ছবিসহ কফিন নিয়ে ইরানে নতুন বিলবোর্ড

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প পরিবারের ছবি সম্বলিত একটি নতুন বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

ট্রাম্প পরিবারের ছবিসহ কফিন নিয়ে ইরানে নতুন বিলবোর্ড

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি নতুন বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ছবির নিচে কফিন প্রদর্শন করা হয়েছে। বিলবোর্ডটিতে 'রক্তের বদলা রক্ত' বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত এটি সর্বশেষ দেয়ালচিত্র বা বিলবোর্ড।

#ইরান#ডোনাল্ড ট্রাম্প#তেহরান#আন্তর্জাতিক সংবাদ#যুক্তরাষ্ট্র