ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আজ সকালে শুনানির পর এই নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ সেপ্টেম্বর
ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
উৎস: TBS Bangladesh