ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতের তথ্য অনুযায়ী, নতুন তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় অভিযুক্ত ৩৪ জনের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া জামিনে থাকা চারজন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি ২০ জন আসামি মামলা দায়েরের পর থেকেই পলাতক রয়েছেন।