আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার জন্য আনা-নেওয়ার সময় হাতকড়া ও হেলমেট পরা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শুনানির সময় তিনি এই আবেদন জানান।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়টি কারা কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। ট্রাইব্যুনাল তাকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন দাখিল করার পরামর্শ দিয়েছেন।