তনু হত্যা মামলা: ২৪ ঘণ্টার মধ্যে সাবেক সেনা সদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লায় তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

তনু হত্যা মামলা: ২৪ ঘণ্টার মধ্যে সাবেক সেনা সদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে থাকা সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে গত ৪ আগস্ট জামিন আদেশের পর তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

উৎস: TBS Bangladesh
#তনু হত্যা#কুমিল্লা#আদালত#আইন#বাংলাদেশ