তিস্তা সোলার প্রকল্পে ১৪০০ কোটি টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানানোয় বিআইএফএফএল (BIFFL)-এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্থায়ী জামিন পেয়েছেন।
মামলার নথিপত্র অনুযায়ী, এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একমাত্র সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন।