তিন মাস চিকিৎসার পর বন্য পরিবেশে ফিরছে ১২ ফুটের কিং কোবরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করা ১২ ফুট লম্বা একটি কিং কোবরাকে দীর্ঘ তিন মাস চিকিৎসার পর অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন মাস চিকিৎসার পর বন্য পরিবেশে ফিরছে ১২ ফুটের কিং কোবরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করা ১২ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক পুরুষ কিং কোবরাকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। লোকালয়ে চলে আসা সাপটিকে উদ্ধারের পর দীর্ঘ তিন মাস নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

উদ্ধারের পর সাপটির শরীরে পরজীবীর সংক্রমণ শনাক্ত হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে সাপটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় সেটিকে পুনরায় বন্য পরিবেশে অবমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

উৎস: TBS Bangladesh
#কিং কোবরা#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়#বন্যপ্রাণী#সংবাদ