ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য একটি আলাদা 'জোন' বা স্থান নির্ধারণ করেছে ডাকসু। তবে এই উদ্যোগটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন যে, টিএসসিতে নারীদের জন্য স্যানিটেশন ব্যবস্থা, ওয়াশরুমের বেহাল দশা এবং নিরাপত্তার মতো দীর্ঘদিনের মৌলিক সমস্যাগুলো সমাধান না করে কেন এই উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হলো।