তহবিল সংকটে ১০ লাখ নারী সহায়তা থেকে বঞ্চিত: ইউএন উইমেন

তহবিল ঘাটতির কারণে প্রায় ১০ লাখ নারী সহায়তা পাওয়ার সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন।

তহবিল সংকটে ১০ লাখ নারী সহায়তা থেকে বঞ্চিত: ইউএন উইমেন

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড পরিমাণ সহায়তা তহবিল হ্রাসের ফলে প্রায় ১০ লাখ নারী প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। গত বছরের জানুয়ারি থেকে সহায়তা পাওয়ার চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও, বর্তমানে প্রায় ৯০ শতাংশ নারী সংগঠন মাঠপর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। তহবিল সংকটের কারণে তারা মানুষের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে।

#ইউএন উইমেন#তহবিল সংকট#নারী সহায়তা#জাতিসংঘ#আন্তর্জাতিক সংবাদ