প্রতিবেশী দেশগুলোতে তেল নিঃসরণের ঘটনার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ কর্তৃপক্ষ তাদের সব সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবী এবং সমুদ্র ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
তেল নিঃসরণের জেরে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর সব সমুদ্র সৈকত বন্ধ
প্রতিবেশী দেশগুলোতে তেল নিঃসরণের ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর সব সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।