টেকসই জ্বালানি খাতের উন্নয়নে নতুন আইডিয়া বা ধারণা আহ্বান করেছে 'স্ফুরণ' প্রতিযোগিতা। এই আয়োজনে শিক্ষার্থী এবং জ্বালানি খাতের পেশাজীবীরা তাদের উদ্ভাবনী পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার পাওয়ার পাশাপাশি উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সামনে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুযোগ লাভ করবেন।
টেকসই জ্বালানি আইডিয়া নিয়ে 'স্ফুরণ' প্রতিযোগিতার আহ্বান
টেকসই জ্বালানি বিষয়ক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনের জন্য শিক্ষার্থী ও জ্বালানি খাতের পেশাজীবীদের নিয়ে আয়োজন করা হয়েছে 'স্ফুরণ' প্রতিযোগিতা।
উৎস: TBS Bangladesh