টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, মধ্যরাতে টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন ট্রলারকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। ট্রলারটি শূন্যরেখা অতিক্রম করলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

উৎস: TBS Bangladesh
#টেকনাফ#ইয়াবা#কোস্ট গার্ড#মাদকবিরোধী অভিযান#বাংলাদেশ