টেকনাফে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে মানবপাচারের সাথে জড়িত ২০টি আস্তানা ধ্বংস করা হয়েছে। অভিযানে মানবপাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টেকনাফে ২০টি মানবপাচার আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ ও বিজিবি, অপহৃত কিশোর উদ্ধার
টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উৎস: TBS Bangladesh