দক্ষিণ কোরিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তাপপ্রবাহ মোকাবিলা বিষয়ক এক সভায় তিনি বলেন, দেশটিতে এখন এমন মাত্রার তীব্র গরম অনুভূত হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। এক সময় যেসব তাপপ্রবাহের খবর কেবল বিদেশি সংবাদমাধ্যমে দেখা যেত, তা এখন দক্ষিণ কোরিয়ার বাস্তবতায় পরিণত হয়েছে।
তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের
দক্ষিণ কোরিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং।