ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ পয়েন্টে নেমে এসেছে। একই সঙ্গে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১২ পয়েন্ট কমে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। মূলত তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদন প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন
কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতন হয়েছে।