চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের কাছে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং এই ইস্যুটিকে তাদের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে গণ্য করে। ১৯৮২ সালের একটি চুক্তির ভিত্তিতে চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়ে আসছে।
তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারেন শি জিনপিং
১৯৮২ সালের চুক্তির দোহাই দিয়ে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।