তাহেরপুরে ১০ হাজার কয়েন চকলেট দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা

রাজশাহীর তাহেরপুরে ব্যতিক্রমী আয়োজনে ১০ হাজার কয়েন চকলেট ব্যবহার করে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা।

তাহেরপুরে ১০ হাজার কয়েন চকলেট দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা

রাজশাহীর তাহেরপুরে এবার ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ১০ হাজার কয়েন চকলেট। এই বিশেষ প্রতিমাটি তৈরি করতে আয়োজকদের খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। প্রতি বছর ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবেই এবার চকলেট দিয়ে দুর্গা প্রতিমা তৈরির পরিকল্পনা করা হয়।

উৎস: TBS Bangladesh
#দুর্গাপূজা#তাহেরপুর#প্রতিমা#চকলেট#রাজশাহী