রাজধানীর শ্যামপুরে ১৬ বছর বয়সী এক কিশোরী গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৮ মে বিয়ের পর থেকে ওই কিশোরীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মৌখিকভাবে নির্যাতন ও মারধর করতেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শ্যামপুরে ১৬ বছর বয়সী গৃহবধূর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী কারাগারে
রাজধানীর শ্যামপুরে ১৬ বছর বয়সী এক কিশোরী গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।