দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা। তিনি তার বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর তিনি কোম্পানির পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন এবং তখন থেকেই প্রতিষ্ঠানের পরিচালনা ও কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।
বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আব্বাস উদ্দিন নয়নের সঙ্গে আলাপকালে তিনি ওষুধ শিল্প, কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড 'এমলিনো' এবং আসন্ন 'এমলিনো ডায়াবিট রান' নিয়ে আলোচনা করেন। তিনি স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ হিসেবে প্রতিদিন স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।