যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনিকা হার্ডিং, অ্যালান জেমেল এবং ডেভিড মন্ডেল।
বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার এ বছর সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।