১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বাতিলের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠনগুলোর পক্ষ থেকে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
পোশাক শিল্প মালিকদের মতে, এই সুবিধা বাতিল করা হলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করে তুলতে পারে।