সুনীল শেট্টি ভেবে ভুল করছেন, কাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের?

ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েনকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুনীল শেট্টি ভেবে ভুল করছেন, কাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের?

ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও'ব্রায়েনকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ডেরেক ও'ব্রায়েনকে উদ্দেশ্য করে বলেন, 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন?' মূলত কলকাতা পৌরসভা ও পুলিশের উপস্থিতিতে বিলবোর্ড সরানোর ঘটনাকে কেন্দ্র করেই এই মন্তব্য করেন তিনি।

#সুকান্ত মজুমদার#ডেরেক ও'ব্রায়েন#বিজেপি#তৃণমূল কংগ্রেস#রাজনীতি