ভারতের সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছে যে, শুধুমাত্র আন্দোলনের কারণে পুলিশের বাড়াবাড়ি বা অতিরিক্ত বলপ্রয়োগ সমর্থনযোগ্য নয়। এদিকে, শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের প্রতিবাদে ভারতের পার্লামেন্টের মকর দ্বারের সামনে বেশ কয়েকজন সংসদ সদস্য প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাবদিহিতা দাবি করেছেন।
শুধুমাত্র আন্দোলনের কারণে পুলিশের বাড়াবাড়ি সমর্থনযোগ্য নয়: ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেবল আন্দোলনের অজুহাতে পুলিশের বাড়াবাড়ি বা অতিরিক্ত বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।