সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান। তিনি সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্রকার হিসেবে অভিহিত করেছেন।

সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান

ক্রাইটেরিয়ন কালেকশন পরিদর্শনের সময় বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান সত্যজিৎ রায়ের কাজের প্রশংসা করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র 'পথের পাঁচালী'কে 'অবিশ্বাস্য' বলে বর্ণনা করেছেন। নোলান সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে উল্লেখ করেছেন।

#সত্যজিৎ রায়#ক্রিস্টোফার নোলান#পথের পাঁচালী#চলচ্চিত্র#বিনোদন