স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের মোট ১১৪টি স্থানে একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
সকালে পুলিশ সদর দপ্তরের 'হল অব ইন্টিগ্রিটি'-তে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।