সর্বজনীন পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা: আজীবন সুবিধা পাবেন স্বামী বা স্ত্রী
সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার, যার আওতায় সুবিধাভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী আজীবন পেনশন সুবিধা পাবেন।
TBS Bangladesh · 16 সেপ্টেম্বর 2026, 10:05 AM · 1 বার পড়া
সর্বজনীন পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। নতুন এই উদ্যোগের আওতায় কোনো সুবিধাভোগীর মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।
এছাড়া দেশের ডলার সংকট মোকাবিলা এবং প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদেরও এই পেনশন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।